shomoynew_wp969 খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে গেলেন মির্জা ফখরুল | রাজনীতি | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে গেলেন মির্জা ফখরুল


প্রকাশিত:
২২ জুন ২০২৪ ০৭:১৭

আপডেট:
৬ ফেব্রুয়ারি ২০২৬ ০১:০০

ফাইল ছবি

চিকিৎসাধীন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে গিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (২২ জুন) বিকেলে এভার কেয়ার হাসপাতাল দেখতে যান মির্জা ফখরুল।

বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়াকে দেখতে গিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি আরও বলেন, ম্যাডামের প্রধান চিকিৎসক ডা. শাহাবুদ্দিন তালুকদার ও সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের কাছ থেকে ম্যাডামের চিকিৎসার বিস্তারিত খোঁজ নিবেন মির্জা ফখরুল।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top