shomoynew_wp969 তারেক রহমানের বক্তব্য প্রচারে বাধা নেই | রাজনীতি | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


রুল খারিজ

তারেক রহমানের বক্তব্য প্রচারে বাধা নেই


প্রকাশিত:
২২ আগস্ট ২০২৪ ১০:০০

আপডেট:
৬ ফেব্রুয়ারি ২০২৬ ০০:৫৯

ফাইল ছবি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য প্রচার বন্ধে আবেদনকারী রিট না চালানোর কথা বলায় রুল খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। ফলে তারেক রহমানের বক্তব্য প্রচারে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবী।

বৃহস্পতিবার বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

আদালতে ব্যারিস্টার কায়সার কামাল উপস্থিত ছিলেন। ২০১৫ সালের ৬ জানুয়ারি আইনজীবী নাসরিন সিদ্দিকী লিনা হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন।

রিটে কোনো পত্রিকা, ইলেকট্রনিক মিডিয়া, সামাজিক যোগাযোগমাধ্যম বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইসে তারেক রহমানের কোনো বক্তব্য প্রকাশ, প্রচার, সম্প্রচার, পুনঃউৎপাদন না করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তথ্য সচিবের প্রতি নির্দেশনা চেয়েছিলেন।

ব্যারিস্টার কায়সার কামাল জানান, এ রিট পিটিশনের পিটিশনার আইনজীবী নাসরিন সিদ্দিকা লিনা। তিনি আজ হাইকোর্টে এসে বলেছেন, এই রিট আর তিনি চালাতে চান না।

আদালত বলেছেন, আজকে থেকে তারেক রহমানের বক্তব্য প্রচারের ক্ষেত্রে যে নিষেধাজ্ঞা ছিল, আজকে থেকে আর এর কার্যকারিতা নেই। অর্থাৎ তারেক রহমানের বক্তব্য প্রচারে আর আইনি কোনো বাধা নেই।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top