shomoynew_wp969 শৃঙ্খলা ভঙ্গের কারণে বিএনপি ১২০০ নেতাকর্মীকে বহিষ্কার করেছে | রাজনীতি | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


শৃঙ্খলা ভঙ্গের কারণে বিএনপি ১২০০ নেতাকর্মীকে বহিষ্কার করেছে


প্রকাশিত:
১৮ জানুয়ারী ২০২৫ ০৫:২৪

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:১০

ছবি সংগৃহীত

বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু বলেছেন, যারা র্দীঘ দিন ধরে রাজনীতি করছেন, দলের জন্য ত্যাগ স্বীকার করেছেন, ভবিষ্যতে দলকে সামনের দিকে এগিয়ে নিতে পারবেন এমন নেতৃত্ব যেন কর্মীদের দ্বারা নির্বাচিত হয়।

শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে বরিশাল প্রেসক্লাবে মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আব্দুল আউয়াল মিন্টু বলেন, সবাইকে ঐক্যবদ্ধভাবে দলকে শক্তিশালী করতে হবে। ভবিষ্যতে নতুন কমিটি হবে, অনেকে অনেক ধরনের কথা বলবে। অনেক মতামত দেবে, ওই মতামতগুলো আমরা বিবেচনা করে দলকে শক্তিশালি করব। আসন্ন নির্বাচনে দলীয় লোকের পক্ষে সর্বাত্মকভাবে আমাদের কাজ করতে হবে।

তিনি বলেন, শৃঙ্খলা ভঙ্গের কারণে ইতোমধ্যে প্রায় ১২০০ নেতাকর্মীকে বহিষ্কার করেছে বিএনপি। আমাদের স্পষ্ট বার্তা সুবিধাভোগী, অনিয়মকারীদের দলে স্থান হবে না। বরিশালেও যদি কোনো নেতাকর্মীর বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে তাহলে দল তাদের বিরুদ্ধে অ্যাকশন নেবে।

আব্দুল আউয়াল মিন্টু বলেন, গত জুলাই-আগস্ট মাসের অভ্যুত্থানে শেখ হাসিনার পতন শুধু এক মাসের সাফল্য নয়, এই সফলতা বিগত ১৫ বছরব্যাপী বিএনপি নেতৃত্বাধীন আন্দোলনের ফসল। বর্তমান অন্তর্বর্তী সরকারের দায়িত্ব একটা সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করা।

বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুকের সভাপতিত্বে ও সদস্য সচিব মো. জিয়াউদ্দিন সিকদারের সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান। এছাড়াও মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top