shomoynew_wp969 আন্দোলনে হতাহতদের জন্য সরকার যা করছে তা যথেষ্ট নয় : মান্না | রাজনীতি | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


আন্দোলনে হতাহতদের জন্য সরকার যা করছে তা যথেষ্ট নয় : মান্না


প্রকাশিত:
১১ ফেব্রুয়ারি ২০২৫ ০৬:৩০

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৩৩

ছবি সংগৃহীত

জুলাই আন্দোলনে হতাহত ও তাদের পরিবারকে পুনর্বাসনে নেওয়া অন্তর্বর্তীকালীন সরকারের পদক্ষেপ যথেষ্ট নয় বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, যত তাড়াতাড়ি সম্ভব তাদের (জুলাই আন্দোলনে হতাহতের) প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিন।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাব সামনে ‘২৪ গণঅভ্যুত্থানে শহীদ ও আহত পরিবার’ আয়োজিত প্রতীকী অনশন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মান্না বলেন, আজ এখানে যারা উপস্থিত আছেন তারা কিছু সহযোগিতা পেয়েছেন। আমি ঠিক জানি না এরকম আরও কত মানুষ আছেন, যারা রাষ্ট্র বা সরকারের কাছ থেকে একটু সাহায্যও পাননি। এর জন্য আমি সরকারকে কাঠগড়ায় দাঁড় করাবো না। আমি শুধু দাবি জানাতে চাই, সরকার তাদের পাশে দাঁড়াক।

অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে মান্না বলেন, আপনারা তাদের জন্য একেবারেই করছেন না এমন আমি বলবো না। আপনারা করছেন, তবে যা করছেন তা তাদের জন্য যথেষ্ট নয়।

হতাহতদের পরিবারের আন্দোলনের বিষয়ে তিনি আরও বলেন, গতকাল আমরা প্রধান উপদেষ্টাকে দেখেছি। তাহলে আজ আবার তাদের দেখতে হবে কেন? আমরা একবারেই দেখতে চাই সরকার প্রধানকে, প্রধান শাসককে। তিনি বলবেন, ‘তাদের দায়িত্ব আমরা নিলাম’। তখন আমাদের আর রাস্তায় দাঁড়াতে হবে না।

আমাদের কাছে কেন আসেন তারা? কারণ তারা সরকারের কাছে যেতে পারেন না। প্রধান উপদেষ্টা পর্যন্ত পৌঁছাতে পারেন না। আমরা এমন একটি দেশ চাই, যেখানে জনগণের সঙ্গে সরকার প্রধানের সরাসরি যোগাযোগ থাকবে।

পরে বক্তব্য শেষে প্রতীকী অনশনরতদের মুখে পানি দিয়ে তাদের অনশন ভঙ্গ করান মাহমুদুর রহমান মান্না।

২৪ গণঅভ্যুত্থান শহীদ ও আহত পরিবারের আহ্বায়ক মো. রেজাউল কবির রেজার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন- বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ, ২৪ গণঅভ্যুত্থান শহীদ ও আহত পরিবারের সদস্যসচিব সাহিদুল ইসলাম (লরেন) প্রমুখ।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top