shomoynew_wp969 গণতন্ত্রকে পতাকায় রূপ দিতে নির্বাচনই একমাত্র পথ : মির্জা ফখরুল | রাজনীতি | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


গণতন্ত্রকে পতাকায় রূপ দিতে নির্বাচনই একমাত্র পথ : মির্জা ফখরুল


প্রকাশিত:
১৬ ফেব্রুয়ারি ২০২৫ ০৬:৫৪

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৩৩

ছবি সংগৃহীত

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্রকে পতাকায় রূপ দিতে হলে নির্বাচনই একমাত্র পথ। যার মাধ্যমে আমরা গন্তব্যে পৌঁছাতে পারি।

রোববার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে (বড় মাঠ) জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের দিক-নির্দেশনায় দেশের ক্রীড়া ও সংস্কৃতিকে এগিয়ে নিতে নেতৃত্বে দিচ্ছে বিএনপি। ছাত্র-জনতা ২৪ এর গণঅভ্যুত্থানের মাধ্যমে যে সুযোগ করে দিয়েছে, নতুন বাংলাদেশ বিনির্মাণে তা সকলকে গ্রহণ করতে হবে।

এ সময় ঢাকা উত্তর শাখা বিএনপির ক্রীড়া সম্পাদক মো. আমিনুল হক, কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী ও সমবায় বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন, সাবেক ফুটবল খেলোয়াড় সৈয়দ রুম্মান বিন ওয়ালী সাব্বির, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরিফ, জেলা ছাত্রদলের সভাপতি মো. কায়েস ও জেলা মহিলা দলের সভাপতি ফোরাতুন নাহার প্যারিস প্রমুখ উপস্থিত ছিলেন।

ঠাকুরগাঁও জেলা বিএনপির আয়োজনে জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী দিনে মাঠে নামে দিনাজপুর জেলা বিএনপি ও পঞ্চগড় জেলা বিএনপি।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top