shomoynew_wp969 চন্দ্রিমা উদ্যানে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ, আটক ১০ | রাজনীতি | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


চন্দ্রিমা উদ্যানে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ, আটক ১০


প্রকাশিত:
১৭ আগস্ট ২০২১ ০৯:৪৪

আপডেট:
১৭ আগস্ট ২০২১ ১০:৪০

ছবি-সংগৃহীত

রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১৭ আগষ্ট) সকাল সাড়ে ১০টার দিকে বিএনপির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে নবগঠিত ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটির কর্মসূচি পালন নিয়ে এই ঘটনা ঘটে।

পরে ঘটনাস্থল থেকে ১০ জনকে আটক করে শেরেবাংলা নগর থানায় নিয়ে গেছে পুলিশ। এ ঘটনায় পুলিশের একাধিক সদস্য আহত হয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এ বিষয়ে জানতে চাইলে শেরেবাংলা নগর থানার পরিদর্শক (তদন্ত) মো. আজাদ বলেন, ‘ঘটনাস্থলে থেকে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। এখনো হিসাব করা হয়নি। তবে সংখ্যাটা ১০ জনের বেশিও হবে।’

এদিকে, ঘটনার সময় পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়তে দেখা গেছে বিএনপি নেতাকর্মীদের। জবাবে টিয়ারশেল ছুড়তে দেখা যায় পুলিশকে। এ সময় বিএনপির মহানগর উত্তরের সদস্য সচিব জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হকসহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top