shomoynew_wp969 জুবাইদা রহমানের জন্মদিনে দুই দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি | রাজনীতি | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


জুবাইদা রহমানের জন্মদিনে দুই দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি


প্রকাশিত:
১৭ জুন ২০২৫ ১২:০৮

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ১০:০৯

ছবি সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে রাজধানীসহ দেশজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছে ‘আমরা বিএনপি পরিবার’।

ঢাকার শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের সমাধি কমপ্লেক্সে দুই দিনব্যাপী এই কর্মসূচির উদ্বোধন হয়েছে। যা বুধবারও চলবে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা রুহুল কবির রিজভী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। এতে সভাপতিত্ব করেন ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক সিনিয়র সাংবাদিক আতিকুর রহমান রুমন।

সমাধিস্থলের আশপাশের এলাকায় বিভিন্ন ধরণের ফলজ, ওষুধি ও ফুলের গাছ লাগানো হয়েছে। বুধবার (১৮ জুন) দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শুরু করে সুবিধাজনক জায়গায় বৃক্ষরোপণ করা হবে বলে আয়োজকরা জানিয়েছেন।

এসময় উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম-মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, বিএনপির কোষাধ্যক্ষ ও ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা এম রশিদুজ্জামান মিল্লাত, উপদেষ্টা মো. আবুল কাশেম, ইঞ্জিনিয়ার মোস্তফা-ই জামান সেলিম, ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্যসচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন ও জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য জাহিদুল ইসলাম রনি।

জিয়াউর রহমানের মাজার কমপ্লেক্স এলাকায় এই বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে সার্বিক সমন্বয় করেন ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য নাজমুল হাসান, মাসুদ রানা লিটন, ফরহাদ আলী সজীব, শাহাদাত হোসেন ও রুবেল আমিন।

এদিকে বৃক্ষরোপণ এই কর্মসূচিকে স্বাগত জানিয়ে এতে অংশ নেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আব্দুল লতিফ, বিএনপির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আমিনুল ইসলাম, কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক সাইফ আলী খান ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শামসুজ্জামান মেহেদী, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর মো. আবুল বাশার প্রমুখ।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top