shomoynew_wp969 ‘একজন উপদেষ্টা স্বার্থ হাসিলের জন্য কুমিল্লায় ক্ষমতার অপব্যবহার করছেন’ | রাজনীতি | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


‘একজন উপদেষ্টা স্বার্থ হাসিলের জন্য কুমিল্লায় ক্ষমতার অপব্যবহার করছেন’


প্রকাশিত:
২৯ জুন ২০২৫ ০৯:৪০

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:৪৮

ছবি সংগৃহীত

সরকারের একজন উপদেষ্টা নিজের স্বার্থ হাসিলের জন্য কুমিল্লার মুরাদনগরে ক্রমাগত ক্ষমতার অপব্যবহার করে যাচ্ছেন বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দুষ্কৃতকারীরা আশকারা পেয়ে সমাজবিরোধী নানা অপকর্মে মেতে উঠেছে।

রোববার (২৯ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, কাপুরোষিত ন্যাক্কারজনক ঘটনাকে রাজনৈতিকভাবে ভিন্নখাতে প্রবাহিত করার এক গভীর চক্রান্তে লিপ্ত হয়েছে। ফ্যাসিবাদী আমলের মতো নিজেরাই সংখ্যালঘুদের ঘরবাড়ি দখল ও নির্যাতন করে অন্যের ঘাড়ে দোষ চাপানোর ধারাবাহিকতা এখনও চলছে।

এরআগে, গত বৃহস্পতিবার রাতে মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নে এক নারী ধর্ষণের শিকার হন বলে অভিযোগ করেন। শুক্রবার ভুক্তভোগী নিজে বাদী হয়ে মুরাদনগর থানায় অভিযুক্ত ফজর আলীকে আসামি করে ধর্ষণ মামলাও করেন।

এরপর আজ সকালে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ফজর আলীকে গ্রেফতার করে পুলিশ।

এর আগেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অপরাধে চারজনকে গ্রেফতার করা হয়। তারা হলেন— সুমন, রমজান, আরিফ ও অনিক। এরা সবাই মুরাদনগর থানার পাঁচকিত্তা থানার বাহেরচরের বাসিন্দা।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top