shomoynew_wp969 আশুলিয়ায় বিএনপির জনসভা শুরু | রাজনীতি | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


আশুলিয়ায় বিএনপির জনসভা শুরু


প্রকাশিত:
৩০ জুলাই ২০২৫ ০৬:৩৮

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৫:৩৬

ছবি ‍সংগৃহিত

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষ্যে গণঅভ্যুত্থানে শহীদ ছাত্র-শ্রমিক-জনতার পরিবারের সম্মানে সাভারের আশুলিয়ায় বিএনপির ‘নারকীয় জুলাই’ শীর্ষক জনসভা শুরু হয়েছে। জনসভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার (৩১ জুলাই) বিকেল ৩টা ১৫মিনিটে আশুলিয়ার দারুল ইহসান মাদরাসা মাঠে এ জনসভা শুরু হয়। প্রথমে জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন সবাই। পরে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহত-নিহতদের পরিবারের হাতে সম্মাননা স্মারক দেওয়া হয়। শহীদদের পরিবারের সদস্যরা বক্তব্য দিচ্ছেন।

সরেজমিনে দেখা গেছে, জনসভাকে কেন্দ্র করে পুরো এলাকাজুড়ে নেতাকর্মীদের ঢল নেমেছে। নেতাকর্মীরা হাতে বিভিন্ন ব্যানার-ফেস্টুনসহ উপস্থিত হয়েছেন। পুরো এলাকা স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠেছে।


জনসভায় বিএনপি ও এর অঙ্গ সংগঠন ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের সাভার, আশুলিয়া, ধামরাই, কেরাণীগঞ্জ, গাজীপুর অঞ্চলের কয়েক হাজার নেতাকর্মী অংশ নিয়েছেন বলে জানিয়েছেন আয়োজকরা। দুপুর গড়াতেই বিভিন্ন প্রান্ত থেকে খণ্ড খণ্ড মিছিল এসে যোগ দিতে থাকে মূল সমাবেশস্থলে।

ইতোমধ্যে জনসভায় উপস্থিত হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থানীয় কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় প্রমুখ।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top