shomoynew_wp969 ১২ দলীয় জোটের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুক্রবার | রাজনীতি | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


১২ দলীয় জোটের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুক্রবার


প্রকাশিত:
৬ আগস্ট ২০২৫ ০৬:৪৭

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ০২:৪৪

ছবি সংগৃহীত

আগামী শুক্রবার বিএনপির যুগপৎ আন্দোলনের মিত্র ১২ দলীয় জোটের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার (৬ জুলাই) দুপুরে রাজধানীতে এক অনুষ্ঠানে ১২ দলীয় জোটের প্রধান ও জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার এ তথ্য জানান।

তিনি জানান, আগামী শুক্রবার বিকেল ৩টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হবে। তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হবেন।

তিনি আরও বলেন, গতকাল মঙ্গলবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নির্বাচনের সময়সীমা ঘোষণার পর ১২ দলীয় জোটের সঙ্গে প্রথম বৈঠক করবেন তারেক রহমান।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top