shomoynew_wp969 নুরের শর্ট-টাইম মেমোরি লস হয়নি | রাজনীতি | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


ঢামেক পরিচালক

নুরের শর্ট-টাইম মেমোরি লস হয়নি


প্রকাশিত:
৮ সেপ্টেম্বর ২০২৫ ০৫:১০

আপডেট:
৪ ফেব্রুয়ারি ২০২৬ ২২:১৭

ছবি : সংগৃহীত

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের মাথায় আঘাতের কারণে শর্ট মেমোরি লস হয়েছে বলে তার দলের পক্ষ থেকে দাবি করা হলেও তা নাকচ করে দিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান। তবে তার পুরোপুরি সেরে উঠতে চার থেকে ছয় সপ্তাহ লাগতে পারে বলে জানিয়েছেন ঢামেক পরিচালক।

সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে নুরুল হক নুরের স্বাস্থ্য বিষয়ক সর্বশেষ তথ্য জানাতে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, নুরের নাকে হাড় ভেঙে যাওয়ায় মাঝে-মধ্যে রক্তপাত হচ্ছে। এটি সেরে উঠতে চার থেকে ছয় সপ্তাহ সময় লাগবে। তার চোখের সমস্যাজনিত জমাট রক্তও অপসারণ করা হয়েছে।

পরিচালক আরও বলেন, নুরের পরিবার চাইলে তাকে চিকিৎসার জন্য বিদেশেও নিতে পারবে। তবে তার জ্বর ও ঠান্ডার উপসর্গ থাকায় নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। রিপোর্টে এটি ডেঙ্গু নাকি ভাইরাস জ্বর, তা জানা যাবে।

তিনি জানান, নুরের জ্বর না থাকলে শারীরিক অবস্থা বিবেচনায় নিয়ে এখনই তাকে বাড়ি পাঠানো সম্ভব।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top