shomoynew_wp969 মানিকগঞ্জে বাউলদের ওপর হামলায় গণসংহতি আন্দোলনের নিন্দা | রাজনীতি | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


মানিকগঞ্জে বাউলদের ওপর হামলায় গণসংহতি আন্দোলনের নিন্দা


প্রকাশিত:
২৪ নভেম্বর ২০২৫ ০৫:৩৬

আপডেট:
৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৩৮

ছবি : সংগৃহীত

মানিকগঞ্জে বাউলদের ওপর সম্প্রতি ঘটে যাওয়া হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে রাজনৈতিক দল গণসংহতি আন্দোলন। সংগঠনটি অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে।

গণসংহতি আন্দোলন বিবৃতিতে বলছে প্রত্যেক নাগরিকের নিজের ধর্ম ও জীবনচর্চার অধিকার নিশ্চিত করতে দেশের গণতান্ত্রিক শক্তিগুলোকে অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে। কারও ওপর কোনোরকম জবরদস্তির মতামত চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানাই।

বিবৃতিতে আরও বলা হয়, বাউলদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারায় অন্তর্বর্তী সরকারকে জবাবদিহি করতে হবে। অবিলম্বে সারা দেশে বাউলদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top