shomoynew_wp969 ধর্মের নামে ট্যাবলেট বিক্রিকারীদের মুখোশ উন্মোচিত হয়েছে : সালাহউদ্দিন | রাজনীতি | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


ধর্মের নামে ট্যাবলেট বিক্রিকারীদের মুখোশ উন্মোচিত হয়েছে : সালাহউদ্দিন


প্রকাশিত:
৮ ডিসেম্বর ২০২৫ ০৭:১৮

আপডেট:
৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:০৮

ফাইল ছবি

বিএনপি দেশের মানুষের কাছে সমর্থন চাইছে, ভোট চাইছে বলে উল্লেখ করে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, জনগণ আমাদের কাছে কী চায়, তা তো আমাদের দিতে হবে। আমরা তো কেবল ধর্মের একটা ট্যাবলেট বিক্রি করতে চাই না। আমরা চাই জনগণের কল্যাণ, অর্থনৈতিক মুক্তি। আমাদের সুষ্ঠু পরিকল্পনা কী আছে, সেটা জনগণের সামনে রাখা।

সোমবার (৭ ডিসেম্বর) খামারবাড়ি কৃষিবিদ ইনিস্টিটিউট মিলনায়তনে বাংলাদেশ গড়ার পরিকল্পনা শীর্ষক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

এসময় তিনি ছাত্রদলের নেতাকর্মীদের বিএনপি ক্ষমতায় গেলে কি কি করবে তা সহজ ভাষায় সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, যারা বিনা কষ্টে জান্নাতে যেতে চায়- তাদের আগে জানা দরকার বাসস্টেশন কোথায়? জনগণ এগুলো বোঝেযারা ধর্ম ব্যবসায়ী আছেন তারা কেবল বলছে- এই মার্কায় ভোট দিলে জান্নাতকিন্তু ইহকালে কিভাবে চলবে- এর কোনো বক্তব্য নাইযেই দলের কোনো নীতি-আদর্শ নেই, কোনো পরিকল্পনা নেই- শুধুমাত্র ধর্মের নামে ট্যাবলেট বিক্রি করে জনগণের সঙ্গে প্রতারণা করছেতাদের মুখোশ উন্মোচিত হয়েছে

বাংলাদেশ মানেই বিএনপি, গণতন্ত্রের অপর নাম বিএনপি মন্তব্য করে তিনি বলেন, স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন আমাদের দলের প্রতিষ্ঠাতা তৎকালীন মেজর জিয়াউর রহমান। ১৯৭৫ সালে সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করেন। পরে চতুর্থ সংশোধনী বাতিল করে- পঞ্চম সংশোধনীর মাধ্যমে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেন ১৯৭৯ সালে। দেশীয়-বিদেশীয় ষড়যন্ত্রে তিনি শাহাদাত বরণ করলেন। এরপর শুরু হলো বেগম খালেদা জিয়ার রাজনীতিতে আগমন। ১৯৯০ সালে স্বৈরাচার বিরোধী আন্দোলনে বিজয়- ১৯৯১ সালে সংসদীয় পদ্ধতি চালু। ১৯৯৬ সালে জনগণের দাবিতে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি। গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালীকরণ- এগুলো বিএনপির অবদান।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top