shomoynew_wp969 বিএনপির ভবিষ্যৎ প্রশ্নবিদ্ধ: ওবায়দুল কাদের | রাজনীতি | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


বিএনপির ভবিষ্যৎ প্রশ্নবিদ্ধ: ওবায়দুল কাদের


প্রকাশিত:
১৯ এপ্রিল ২০২২ ১৫:০৯

আপডেট:
৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৩৮

ফাইল ছবি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন, অপরাজনীতির চর্চার কারণে বিএনপির রাজনৈতিক ভবিষ্যৎ প্রশ্নবিদ্ধ।

মঙ্গলবার (১৯ এপ্রিল) তার বাসভবনে ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

দেশে নাকি দম বন্ধ করা পরিবেশ বিরাজ করছে— মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন মন্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, দেশ ঠিকই আছে, আসলে দম বন্ধ করা পরিস্থিতি বিরাজ করছে বিএনপির রাজনীতিতে।

দেশের মানুষ করোনা পরবর্তী সময়ে নিজেদের অবস্থান পূর্বাবস্থায় ফিরিয়ে নিতে কাজ করছে— উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, দেশের অর্থনীতিতে এখন ফিরে আসছে চাঙা ভাব। আন্দোলন ও নির্বাচনে অব্যাহত ব্যর্থতায় বিএনপি এখন চোখে সর্ষে ফুল দেখছে।

অব্যাহত মিথ্যাচার বিএনপির চলার পথকে স্বয়ংক্রিয়ভাবে অবরুদ্ধ করে দিচ্ছে মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, বিএনপির রাজনীতিই এখন স্বার্থ এবং ক্ষমতার দ্বন্দ্বে চক্রাবদ্ধ। এ পরিস্থিতি থেকে বের হতে গিয়ে নেতিবাচক রাজনীতির কারণে তারা এখন সমস্যার আরও গভীরে চলে যাচ্ছে।

তিনি বলেন, বিএনপিই এ দেশে একমাত্র চিহ্নিত রাজনৈতিক অপশক্তি, তারাই ক্ষমতালোভী দল।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বিএনপি নেতাদের উদ্দেশে প্রশ্ন রেখে বলেন, চট্টগ্রামে তাদেরই দলের নেতা জামাল উদ্দিনকে কারা গুম করে হত্যা করেছিল?

বিএনপি নেতারা রাত-দিন সরকারের বিরুদ্ধে মিথ্যাচার করছেন আর কথায় কথায় বলেন, সরকার নাকি কথা বলার অধিকার কেড়ে নিয়েছে— উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, রক্ত কণায় যাদের অনিয়ম-লুটপাট, তারা শেখ হাসিনা সরকারের কোনো ভালো কাজ সহ্য করবে না এটাই স্বাভাবিক।

ডিএম/তাজা/২০২২



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top