shomoynew_wp969 জামায়াত আমির ডা. শফিকুর রহমান আটক | রাজনীতি | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


জামায়াত আমির ডা. শফিকুর রহমান আটক


প্রকাশিত:
১৩ ডিসেম্বর ২০২২ ১০:৫৯

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ০২:৪০

ছবি সংগৃহিত

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে আটক করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার রাত ২টার দিকে রাজধানীর উত্তরা থেকে সাদা পোশাকে ডিবি পুলিশের একটি দল তাকে আটক করে নিয়ে গেছে বলে দাবি করেছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম।

এদিকে জামায়াত আমিরের আটকের প্রতিবাদে আজ সকালে রাজধানীতে বিক্ষোভ করেছে মহানগর উত্তর ও দক্ষিণ জামায়াতে ইসলামী।

কী অভিযোগ বা কোন মামলায় তাকে আটক করা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। তবে এ ব্যাপারে একাধিক কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলেও কেউ কথা বলতে রাজি হননি।

শফিকুর রহমান জামায়াতের আমির হিসেবে শপথ নেন বছর তিনেক আগে। এরপর ২০২৩-২৫ কার্যকালের জন্য ডা. শফিকুর রহমান আবারও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির নির্বাচিত হয়ন।

গত ২৭ অক্টোবর জামায়াতে ইসলামীর অফিস সেক্রেটারি আ ফ ম আবদুস সাত্তার গণমাধ্যমকে এ তথ্য জানান।

শফিকুর রহমানের বাড়ি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায়। তিনি সিলেট মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন। একসময় ছাত্রশিবিরের সিলেট শহর শাখার সভাপতি ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top