শনিবার, ২৫শে এপ্রিল ২০২৬, ১২ই বৈশাখ ১৪৩৩
ছবি সংগৃহীত
বহিষ্কারাদেশ বাতিলসহ ৫ দফা দাবিতে রাজধানীর নতুনবাজার এলাকায় সড়ক অবরোধ করেছেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) শিক্ষার্থীরা।
আজ শনিবার (২১ জুন) সকাল ৮টা থেকে মূল সড়কে অবস্থান নিলে নতুনবাজার-গুলশান-বনশ্রী সংযোগ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
এদিকে রাস্তা অবরোধ করায় ভোগান্তিতে পড়েছে জনগণ। সৃষ্টি হয়েছে বিশাল যানজটের। তারা বলছেন, যেকোনো দাবি আদায় করতেই অবরোধ করা হয় রাস্তা ফলে ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ।
শিক্ষার্থীদের দাবি, বিশ্ববিদ্যালয়ের বহিষ্কৃত শিক্ষার্থীদের বহিষ্কার নিঃশর্তভাবে প্রত্যাহার করতে হবে এবং তাদের ক্ষতিপূরণ দিতে হবে। বহিষ্কারের সঙ্গে জড়িত সকল ছাত্র, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের তদন্তের মাধ্যমে শাস্তির আওতায় আনতে হবে। এছাড়াও, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জন্য একটি সংস্কার কমিশন গঠন করা এবং বিশ্ববিদ্যালয়ের ওপর আরোপিত ১৫ শতাংশ ভ্যাট বাতিলের দাবিও জানান তারা।
আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)