বৃহস্পতিবার, ২৮শে মে ২০২৬, ১৪ই জ্যৈষ্ঠ ১৪৩৩


লক্ষ্মীপুরে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ১২ শিশু

লক্ষ্মীপুর থেকে

প্রকাশিত:৪ এপ্রিল ২০২৬, ১৮:৫০

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

লক্ষ্মীপুরে ১০০ শয্যা সদর হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ১২ জন শিশু চিকিৎসাধীন রয়েছে। এরমধ্যে গত ২৪ ঘণ্টায় ৩ শিশু ভর্তি হয়। এ নিয়ে গত তিন মাসে হাম উপসর্গ ও হাম শনাক্ত হওয়া ৩৯ জন রোগী চিকিৎসা নিয়েছে।

শনিবার (৪ এপ্রিল) সন্ধ্যায় লক্ষ্মীপুর জেলা সিভিল সার্জন ডা. আবু হাসান শাহীন বিষয়টি নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন বলেন, এজন্য ৩৯ জন রোগীর নমুনা পাঠানো হয়েছে। এরমধ্যে ৪ জনের হাম শনাক্ত হয়েছে। বর্তমানে ১২ জন শিশু হামের উপসর্গ নিয়ে সদর হাসপাতালে ভর্তি রয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় ২ জন শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। রোগীর চিকিৎসা নিশ্চিতে সদর হাসপাতালে ১০ শয্যার একটি আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়েছে।

শিশু বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক মোরশেদ আলম হিরু বলেন, লক্ষ্মীপুরে এ মুহূর্তে হাম নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। আমাদের যে রোগীর সংখ্যা, তা নিয়ন্ত্রণের মধ্যে আছে। যে রোগীগুলো ভর্তি হয়েছে তারা মোটামুটি আশঙ্কামুক্ত আছে। তাদের চিকিৎসা চলছে।

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়