বুধবার, ২৯শে এপ্রিল ২০২৬, ১৬ই বৈশাখ ১৪৩৩
ছবি : মামুন রশীদ
সাংবাদিক দম্পতি সাগর-রুনী হত্যার দ্রুত বিচার দাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টাকে স্মারকলিপি দিয়েছে পেশাদার সাংবাদিকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)৷
বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে ডিআরইউ নেতারা এই স্মারক লিপি জমা দেন৷
স্মারকলিপিতে বলা হয়েছে, আগামী ২ মার্চের মধ্যে বিচার শুরু না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি আবু সালেহ আকন, সহ-সভাপতি গাজী আনোয়ার, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাই তুহিন, সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলসহ ডিআরইউর নেতারা।
উল্লেখ্য, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর রাজাবাজারের নিজ বাসায় খুন হন এই দম্পতি। গত ১৩ বছর আগে নৃশংস এ হত্যা মামলার চার্জশিট জমা দিতে পারেনি তদন্তকারী সংস্থা র্যাব।
আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)