শনিবার, ২৫শে এপ্রিল ২০২৬, ১১ই বৈশাখ ১৪৩৩


অর্থবছর শেষে খাদ্য মজুত বেড়েছে

প্রকাশিত:৩ জুলাই ২০২৫, ০৫:৩৭

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

চলতি অর্থবছরের শুরুতে দেশের বিভিন্ন গুদামে চাল ও গমের মজুত রয়েছে ১৭.৬৪ লাখ টন, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় তিন লাখ টন বেশি।

বৃহস্পতিবার (৩ জুলাই) প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক বার্তায় বিষয়টি জানানো হয়েছে।

সরকারি মজুত, সংগ্রহ ও বিতরণ পরিস্থিতি সম্পর্কে খাদ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত বছরের ১ জুলাই দেশে চাল ও গমের মোট মজুত ছিল ১৪.৭৩ লাখ টন। এর মধ্যে চালের মজুত ছিল ১০.৬০ লাখ টন এবং গমের মজুত ছিল ৪.১৩ লাখ টন।

নতুন অর্থবছরের শুরুতে চালের মজুত বেড়ে দাঁড়িয়েছে ১৫.৪১ লাখ টনে। অভ্যন্তরীণ উৎস থেকে সংগৃহীত ও আমদানি করা গমের মোট সংগ্রহের তুলনায় বিতরণ বেশি হওয়ায় গমের মজুত কমে দাঁড়িয়েছে ২.২৩ লাখ টনে।

ডিএম /সীমা

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়