shomoynew_wp969 হজের নিবন্ধনের সময় বাড়ল ৩০ নভেম্বর পর্যন্ত | ধর্ম | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


হজের নিবন্ধনের সময় বাড়ল ৩০ নভেম্বর পর্যন্ত


প্রকাশিত:
২৪ অক্টোবর ২০২৪ ০১:৩৯

আপডেট:
৪ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৩৪

ফাইল ছবি

নির্ধারিত হজের কোটা পূরণ না হওয়ায় চলতি বছরে হজের নিবন্ধনের সময় প্রথম দফায় বাড়ানো হয়েছে। হজে যেতে আগ্রহীরা আগামী ৩০ নভেম্বর পর্যন্ত নিবন্ধন করতে পারবেন।

ধর্ম মন্ত্রণালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ-১ অধিশাখা হতে বিশেষ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এতে চলতি বছরের ২৫ আগস্ট জারিকৃত বিজ্ঞপ্তি অনুসারে ৩০ নভেম্বর ২০২৪ তারিখের মধ্যে হজে গমনেচ্ছু প্রাক-নিবন্ধিত ব্যক্তিদেরকে তিন লাখ টাকা ব্যাংকে জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন করার জন্য অনুরোধ করা হয়েছে। এসময়ের মধ্যে প্রাক-নিবন্ধন ও প্রাথমিক নিবন্ধন যুগপৎভাবে করা যাবে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top