shomoynew_wp969 মসজিদে নববীতে আগতদের শিষ্টাচার বজায় রাখার আহ্বান | ধর্ম | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


মসজিদে নববীতে আগতদের শিষ্টাচার বজায় রাখার আহ্বান


প্রকাশিত:
২৩ জুন ২০২৫ ০২:২১

আপডেট:
৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:১৩

ছবি সংগৃহীত

সৌদি আরবের মদিনায় অবস্থিত মসজিদে নববীতে আগত ইবাদতকারীদের ধর্মীয় শিষ্টাচার মেনে চলার আহ্বান জানিয়েছে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়। এর মাধ্যমে এই পবিত্র স্থানটির মর্যাদা রক্ষা ও এর আধ্যাত্মিক পরিবেশ বজায় রাখতে সহায়ক হবে।

এতে মসজিদে নববী সফরের সময় নিরবতা পালন, মসজিদের সম্মান রক্ষা এবং রাসুল (সা.)-এর সুন্নাহ অনুযায়ী আচরণ করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। এই নির্দেশিকাগুলো মন্ত্রণালয়ের সচেতনতামূলক প্রচেষ্টার অংশ বলে জানানো হয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, মসজিদে প্রবেশের সময় ডান পা দিয়ে প্রবেশ করা এবং পবিত্র স্থান প্রবেশের জন্য নির্ধারিত দোয়া পাঠ করা সুন্নত। আগত ইবাদতকারীদের প্রতি আহ্বান জানানো হয়েছে, মসজিদে প্রবেশের পর তারা যেন কণ্ঠস্বর নিচু রাখেন, সংযত ও সম্মানজনক আচরণ বজায় রাখেন এবং এমন কোনো কাজ না করেন যা অন্যদের আধ্যাত্মিক একাগ্রতায় বিঘ্ন ঘটাতে পারে।

মসজিদে নববীর পবিত্র রওজা শরিফ জিয়ারতের সময় নবী মুহাম্মদ (সা.) এবং দুই সাহাবি আবু বকর (রা.) ও ওমর (রা.)-এর প্রতি সালাম পেশ করার জন্য জিয়ারতকারীদের উৎসাহিত করা হয়েছে।

মসজিদ ত্যাগের সময় বাম পা দিয়ে বের হওয়া এবং নির্ধারিত দোয়া পাঠ করার পরামর্শ দেওয়া হয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, এসব শিষ্টাচার নবীজি (সা.)-এর সুন্নাহর অনুসরণ এবং মসজিদের মর্যাদা ও পবিত্রতা বজায় রাখতে সহায়তা করে এবং তা সবার আত্মিক প্রশান্তির কারণ হিসেবে বিবেচিত হবে।

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, প্রত্যেক জিয়ারতকারীর অভিজ্ঞতা আরও সুন্দর ও সুচারু করতে এই নির্দেশিকাগুলো আমাদের চলমান উদ্যোগের অংশ। যেন তাদের ইবাদত বিনয়ের সঙ্গে, চিন্তাশীলভাবে এবং শ্রদ্ধাবোধে সম্পন্ন হয়।

সূত্র : গালফ নিউজ



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top