সোমবার, ২৩শে ফেব্রুয়ারি ২০২৬, ১১ই ফাল্গুন ১৪৩২


দুই বছরের চুক্তিতে আল হিলালে নেইমার

প্রকাশিত:১৪ আগষ্ট ২০২৩, ১৩:০৬

 ফাইল ছবি

ফাইল ছবি

পিএসজি ছাড়ছেন নেইমার জুনিয়র, এটা নিশ্চিতই ছিল। তবে এতদিন অনিশ্চিত ছিল তার পরবর্তী গন্তব্য। এবার সেটাও নিশ্চিত হয়ে গেছে। ফ্যাবজিও রোমানিও দাবি করেছেন, এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড শীঘ্রই পাড়ি জমাচ্ছেন সৌদি আরবে।

ইতোমধ্যেই সব ধরনের ডকুমেন্টসে দুই পক্ষই সাক্ষর করেছে। আল হিলালের সঙ্গে নেইমারের দুই বছরের চুক্তির মেয়াদ থাকবে জুন ৩০, ২০২৫ পর্যন্ত। সৌদির বিমান ধরার আগে আজই মেডিকেল টেস্ট করবেন এই ব্রাজিলিয়ান তারকা।

বার্সা থেকে পিএসজিতে এসে দশ নম্বর জার্সি পেয়েছিলেন নেইমার। এবার প্যারিস ছাড়লেও তার জার্সি নম্বরে পরিবর্তন আসছে না। আল হিলালেও দশ নম্বর জার্সি পাবেন নেইমার।

এ সপ্তাহের শেষের দিকেই ক্লাবের পক্ষ থেকে আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা। চুক্তি অনুযায়ী নেইমারের ফি ক্লস হিসেবে ১০০ মিলিয়ন ইউরো পাবে পিএসজি।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়