shomoynew_wp969 মাত্র ২৭ সেকেন্ডে সন্তান জন্ম দিলেন বিৃটিশ তরুণী | রকমারি | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


মাত্র ২৭ সেকেন্ডে সন্তান জন্ম দিলেন বিৃটিশ তরুণী


প্রকাশিত:
৮ মে ২০২১ ০৮:৫৩

আপডেট:
৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:২৫

ছবি: সংগৃহীত

বিশ্বে সবচেয়ে কম সময়ে সন্তানের জন্ম দেয়ার রেকর্ড গড়লেন ব্রিটেনের হ্যাম্পশায়ারের এক তরুণী। প্রসব যন্ত্রণা শুরু হওয়া থেকে সন্তানের জন্ম দিতে তিনি নিয়েছেন মাত্র ২৭ সেকেন্ড।

হ্যাম্পশায়ারের বাসিন্দা ওই তরুণীর নাম সোফি বাগ (২৯)। ৩৮ সপ্তাহের অন্তঃসত্ত্বা সোফির মাঝরাতে ঘুম ভেঙে গিয়েছিল। খবর দ্য মিররের।

মারাত্মক প্রসব যন্ত্রণা না হলেও সামান্য একটু অস্বস্তি হচ্ছিল তার। তলপেটে অতি সামান্য ব্যথা হচ্ছিল। শৌচাগারে যাওয়ার প্রয়োজন বোধ করছিলেন তিনি। কমোডে বসার পরই তিনি বুঝতে পারেন সন্তান বেরিয়ে আসছে।

ওই অবস্থাতেই শৌচাগার থেকে বেরিয়ে আসেন তিনি। ততক্ষণে বাচ্চার মাথা বেরিয়ে এসেছে। স্ত্রীর এই অবস্থায় দেখে বিস্মিত হয়ে যান তার স্বামী ক্রিস (৩২)। মুহূর্তের মধ্যে স্বামীর কোলে সন্তানের জন্ম দেন তিনি।

শৌচাগারে প্রবেশ এবং সন্তানের জন্ম দেওয়া মিলিয়ে মোট ২৭ সেকেন্ড সময় লেগেছে তার।

একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন সোফি। তার নাম রেখেছেন মিলি।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top