বৃহস্পতিবার, ২৬শে মার্চ ২০২৬, ১২ই চৈত্র ১৪৩২


ডিএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২৬

প্রকাশিত:১৬ জুলাই ২০২৪, ০১:২৩

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ২৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ বিভাগ।

গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ১০ হাজার ৩৬০ পিস ইয়াবা, ৮০ বোতল ফেনসিডিল এবং ১৩ কেজি ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে সোমবার সকাল ছয়টা থেকে মঙ্গলবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৯টি মামলা হয়েছে।

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়