মঙ্গলবার, ২৩শে জুন ২০২৬, ৯ই আষাঢ় ১৪৩৩
ছবি : সংগৃহীত
রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর থেকে সাখাওয়াত হোসেন নামে সন্দেহভাজন এক যুবককে আটক করেছে পুলিশ। এ সময় তিনি নিজেকে জুলাইযোদ্ধা পরিচয় দেন।
মঙ্গলবার (২৩ জুন) বেলা ১২টায় ধানমন্ডি থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, ধানমন্ডি ৩২-এ প্রবেশ করে একজন ভাঙা বাড়ির ছবি ভিডিও করছিলেন। এ সময় তাকে ছবি ভিডিও করার প্রসঙ্গে জিজ্ঞেস করলে তিনি কারণ বলতে পরেননি। তবে তিনি নিজেকে জুলাইযোদ্ধা পরিচয় দেন।
এ বিষয়ে ঘটনাস্থল থেকে ধানমন্ডি থানার উপ-পরিদর্শক (এসআই) আরিফ জানান, আটক ব্যক্তি ধানমন্ডি ৩২ নম্বর-এ প্রবেশ করে ছবি ভিডিও করছিলেন। এ সময় তাকে কেন ছবি ভিডিও করছিলেন জিজ্ঞাসা করা হলে কোনো সদুত্তর দিতে পারেননি। তার মোবাইল ফোন নিতে চাইলে তিনি সেটিও দেননি। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সকাল থেকেই ওই এলাকায় তৎপর রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।