মঙ্গলবার, ১৬ই জুন ২০২৬, ২রা আষাঢ় ১৪৩৩


পোশাক শ্রমিকদের অবরোধে অচল তেজগাঁও, বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:১৬ জুন ২০২৬, ১১:৫৫

ছবি ‍: সংগৃহীত

ছবি ‍: সংগৃহীত

রাজধানীর তেজগাঁও এলাকার লাভ রোড (তাজউদ্দীন আহমেদ সড়ক) এড়িয়ে বিকল্প সড়ক ব্যবহারের জন্য চালকদের অনুরোধ জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। সড়ক অবরোধ করে নাসা গ্রুপের শ্রমিকদের বিক্ষোভের কারণে যান চলাচল বন্ধ হওয়ায় চালকদের এই অনুরোধ করা হয়।

ডিএমপি ট্রাফিকের গুলশান বিভাগ থেকে দেওয়া বিশেষ ট্রাফিক বার্তায় বলা হয়েছে, শ্রমিকদের অবস্থান কর্মসূচির কারণে তেজগাঁও লাভ রোডে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে। ফলে আশপাশের এলাকায় ভোগান্তি এড়াতে চালকদের বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে।

পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তী আপডেট জানানো হবে বলে বার্তায় বলা হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) সকালে বকেয়া বেতনসহ নানা দাবিতে নাসা গ্রুপের শ্রমিকরা তেজগাঁওয়ের লাভ রোড অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে ওই সড়কে উভয়মুখী যান চলাচল বন্ধ হয়ে যায় এবং আশপাশের সড়কগুলোতেও তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে বিপাকে পড়েন ওই সড়কটি দিয়ে চলাচল করা মানুষ। বিশেষ করে অফিসগামী মানুষের ভোগান্তি ছিল চরমে।

দীর্ঘ সময় ধরে সড়কে যান চলাচল বন্ধ থাকায় আশপাশের সড়কগুলোতেও গাড়ির চাপ বেড়ে যায়। একই দাবিতে গত শনিবারও নাসা গ্রুপের শ্রমিকরা ওই সড়ক অবরোধ করেছিলেন।

আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়