শুক্রবার, ১৫ই মে ২০২৬, ১লা জ্যৈষ্ঠ ১৪৩৩
ছবি : সংগৃহীত
ভারতের পশ্চিমবঙ্গসহ ভারত জুড়ে মুসলিম নিপীড়নের প্রতিবাদে শুক্রবার (১৫মে) নরসিংদীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
তানযীমুল মাদারিসিল কওমিয়া ও নরসিংদী জেলা ইমাম পরিষদ এর যৌথ আয়োজনে এ মিছিল অনুষ্ঠিত হয়। পূর্ব ঘোষিত সময় সূচি অনুযায়ী নরসিংদী পৌরসভা চত্বরে বাদ জুমা খন্ড খন্ড মিছিল আসতে থাকে।
মিছিলে নেতৃত্ব দেন তানজিমুল মাদারিসিল কওমিয়ার সভাপতি হাফেজ মাওলানা শওকত হোসেন সরকার। মিছিলটি শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে নরসিংদী রেলস্টেশনে এসে সমবেত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন ইমাম পরিষদের সিনিয়র সহসভাপতি মুফতি রবিউল ইসলাম, মুফতি শফিউল্লাহ, মাওলানা সাদেকুর রহমান, মাওলানা অলিউল্লাহ, মাওলানা নূরুল কবির, মাওলানা ছলিম উল্লাহ প্রমুখ।