বৃহস্পতিবার, ২৫শে জুন ২০২৬, ১১ই আষাঢ় ১৪৩৩


পুশইনে ব্যর্থ হয়ে ২১ ঘণ্টা পর সেই ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

নওগাঁ থেকে

প্রকাশিত:২৫ জুন ২০২৬, ১০:০০

ফাইল ছবি

ফাইল ছবি

নওগাঁর সাপাহার সীমান্ত এলাকায় নারী, পুরুষ এবং শিশুসহ ৯ জনকে পুশইনে ব্যর্থ হয়ে ফিরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বুধবার (২৪ জুন) রাত ১টার দিকে বিএসএফ সদস্যরা তাদেরকে ফিরিয়ে নেয়।

বৃহস্পতিবার (২৫ জুন) সকালে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গতকাল বুধবার ভোর ৪টার দিকে সাপাহার উপজেলার আদাতলা সীমান্তের ২৪৪/৪-এস মেইন পিলারের উত্তর পাতাড়ি এলাকা দিয়ে ওই ৯ জনকে পুশইনের চেষ্টা চালায় বিএসএফ। দীর্ঘ ২১ ঘণ্টা যাবৎ এই চেষ্টা অব্যাহত রাখে দেশটির সীমান্তরক্ষী বাহিনী। খবর পেয়ে ঘটনাস্থলে কড়া অবস্থান নেন বিজিবি সদস্যরা। বিজিবির এমন সাহসী অবস্থানে সন্তোষ ও প্রশংসা প্রকাশ করেছেন স্থানীয়রা।

উত্তর পাতাড়ি গ্রামের বাসিন্দা ইসমাইল হোসেন বলেন, "আমরা পুশইনের সংবাদ পাওয়ার পর গ্রামের সবাই এখানে চলে আসি। বিজিবি সদস্যদের সঙ্গে আমরাও কড়া পাহারায় নিয়োজিত ছিলাম। বিজিবি সদস্যরা দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তারা কোনোভাবেই তাদেরকে বাংলাদেশে অনুপ্রবেশ করতে দেননি।

"নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম বলেন, খবর পাওয়ার পর ওই স্থানে বিজিবির টহল বৃদ্ধি করা হয় এবং বিজিবি সদস্যরা কড়া পাহারায় নিয়োজিত ছিলেন। রাত ১টার দিকে বিএসএফ সদস্যরা সীমান্তের লাইট বন্ধ করে দেন। এরপর রাতের আঁধারে তারা পুশইনের চেষ্টায় ব্যর্থ হয়ে সবাইকে ভারতে ফিরিয়ে নিয়েছেন বলে ধারণা করা যাচ্ছে। ভোরের আলো ফোটার পর ওই স্থানে আর কাউকে দেখা যায়নি। তবে সীমান্তের ওই এলাকায় বিজিবির টহল জোরদার রয়েছে।

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়