সোমবার, ১১ই মে ২০২৬, ২৮শে বৈশাখ ১৪৩৩


ট্রাকচাপায় প্রকৌশলীর মৃত্যু

টাঙ্গাইল থেকে

প্রকাশিত:৬ আগষ্ট ২০২২, ১১:৫৪

 ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

শ‌নিবার (০৬ আগস্ট) সকাল ৭টা ৫০ মি‌নি‌টে বঙ্গবন্ধু সেতুপূর্ব গোলচত্বর এলাকায় এক‌টি ট্রাক‌কে ওভার‌টেক কর‌তে গি‌য়ে অপর ট্রা‌কের ধাক্কায় বঙ্গবন্ধু রেলসেতুর প্রকৌশলী আব্দুল মঈন (৩৫) নিহত হয়েছেন।

শাহ আব্দুল মঈন নর‌সিং‌দীর পলাশ উপ‌জেলার চর সিন্দুর এলাকার শাহ মো‌মেনের ছেলে। তি‌নি নি‌র্মাণাধীন বঙ্গবন্ধু রেলসেতুর সাইট সি‌ভিল ইঞ্জিনিয়ার হি‌সে‌বে কর্মরত ছি‌লেন।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শ‌ফিকুর রহমান জানান, ওই প্রকৌশলী মোটরসাই‌কেল যো‌গে যা‌চ্ছিলেন। এ সময় এক‌টি ট্রাক‌কে ওভার‌টেক কর‌তে গি‌য়ে দুর্ঘটনার শিকার হন। পরে তা‌কে গুরুতর আহত অবস্থায় উদ্ধার ক‌রে টাঙ্গাইল জেনা‌রেল হাসপাতা‌লে নেওয়া হ‌লে দা‌য়িত্বরত চি‌কিৎসক মৃত ঘোষণা ক‌রেন।

তি‌নি আ‌রও জানান, তার মর‌দেহ থানায় রাখা হ‌য়ে‌ছে। তার স্বজন‌দের সঙ্গে যোগা‌যোগ করা হ‌য়ে‌ছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজন‌দের কা‌ছে মর‌দেহ হস্তান্তর করা হ‌বে।

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়