মঙ্গলবার, ৩০শে জুন ২০২৬, ১৬ই আষাঢ় ১৪৩৩
ছবি-সংগৃহীত
সভ্য সমাজে পরকীয়াকে অসভ্যতা বলে বিবেচনা করা হয়। এর পক্ষে যারা কথা বলেন তাদের দিকেও তাকানো হয় বাঁকা চোখে। সেসবের পরোয়া না করে পরকীয়াকে সমর্থন করলেন টলিউড অভিনেত্রী অপরাজিতা আঢ্য। পরকীয়াকে সুস্থতার লক্ষণ বললেন তিনি।
ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে অপরাজিতা বলেন, ‘কেন পরকীয়া আটকাতে হবে? এটা তো সুস্থতার লক্ষণ। রামায়ণ-মহাভারতের সময় থেকে ছিল পরকীয়া। এটা জীবনের স্বাভাবিক ধর্ম। কারও কাউকে ভালো লাগতেই পারে। আমি কারও সঙ্গে ঘর করি বলে জীবনে কাউকে ভালোবাসব না, কোনো ভালো জিনিস দেখব না, এমনটা তো হতে পারে না। যার যত অপশন বেশি, তার জীবনে তত মানুষ আসতেই পারে। এবার কেউ সেটা কীভাবে ব্যালান্স করবে— সেটা সেই মানুষটার ব্যাপার। কিন্তু এটা কোনো অপরাধ নয়।’
বিয়ে থাকাকালীন অন্য কাউকে ভালো লাগা অস্বাভাবিক বলে মনে করেন না এই অভিনেত্রী। তিনি বলেন, ‘আমি আমার সংসারকে বেশি গুরুত্ব দেব না, অন্য কাউকে সেটা ঠিক করতাম। পাখিকেও তো খাঁচায় বন্দী রাখা ঠিক নয়। শুধু কাউকে না ঠকালেই হবে।’
সিনেমা, সিরিয়াল— দুই জায়াগায় সমান ব্যস্ততা অপরাজিতার। বর্তমানে চলছে তার অভিনীত সিরিয়াল ‘জল থইথই ভালোবাসা’। এতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা গেছে তাকে।