মঙ্গলবার, ১২ই মে ২০২৬, ২৯শে বৈশাখ ১৪৩৩


আজ নায়ক মান্নার ১৪তম মৃত্যুবার্ষিকী

বিনোদন ডেস্ক

প্রকাশিত:১৭ ফেব্রুয়ারি ২০২২, ১২:১৭

 ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

আজ বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) চিত্রনায়ক এস এম আসলাম তালুকদার মান্নার ১৪তম মৃত্যুবার্ষিকী। ২০০৮ সালের এই দিনে হৃদরোগে আক্রান্ত হয়ে পৃথিবীর মায়া ত্যাগ করেন মান্না। জীবদ্দশায় অনেক সুপারহিট চলচ্চিত্র উপহার দিয়েছেন তিনি।

এ নায়কের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মান্নার স্ত্রী শেলী মান্না ও মান্না ফাউন্ডেশনের পক্ষ থেকে দোয়ার আয়োজন করা হয়েছে। এ প্রসঙ্গে মরহুম মান্নার সহধর্মিণী শেলী মান্না বলেন, এবার তেমন কোনো আয়োজন থাকছে না। তবে ছোট পরিসরে দোয়া মাহফিল করা হবে।

এছাড়া বহু হিট সুপারহিট সিনেমার এ নায়কের মৃত্যুদিনে তাকে স্মরণ করবে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি, পরিচালক সমিতি।

আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়