রবিবার, ১৭ই মে ২০২৬, ৩রা জ্যৈষ্ঠ ১৪৩৩


১৫ বছর পর আসছে ‘টিনটিন’-এর সিক্যুয়েল

বিনোদন ডেস্ক

প্রকাশিত:১৭ মে ২০২৬, ১৪:৪২

ফাইল ছবি

ফাইল ছবি

জনপ্রিয় কমিক চরিত্র ‘টিনটিন’ ভক্তদের জন্য সুখবর। অ্যানিমেটেড মুভি ‘দ্য আডভেঞ্চারস অফ টিনটিন’- এর সিক্যুয়েল আসছে এবার! কমিক বইয়ের চরিত্রকে পর্দায় আনার এমন বৃহৎ উদ্যোগ নিয়েছিলেন নির্মাতা স্টিভেন স্পিলবার্গ, সহ-নির্মাতা পিটার জ্যাকসন। এবার চলমান কান উৎসবে সিনেমাটির দ্বিতীয় কিস্তি আসার ইঙ্গিত দিলেন পিটার। জানিয়েছেন, ইতোমধ্যে এর চিত্রনাট্য লেখা শুরু হয়েছে।

‘টিনটিন’ মূলত বেলজিয়ান কার্টুনিস্ট হার্জের সৃষ্টি করা বিখ্যাত কমিক অ্যাডভেঞ্চার; যার অবলম্বনে ২০১১ সালে মুক্তি পায় সিনেমাটির প্রথম কিস্তি। যেখানে মোশন-ক্যাপচার অ্যানিমেশনের ব্যবহারের সঙ্গে অ্যাকশন দৃশ্য এবং কমিকের চিরচেনা জগতকে পর্দায় ফুটিয়ে তুলে কমিক জগতে আলোড়ন তোলা হয়েছিল।

কান উৎসবে পিটার জ্যাকসন জানান, এই সিক্যুয়েলটি মূলত তার এবং স্টিভেন স্পিলবার্গের মধ্যকার একটি চুক্তির অংশ। কাস্টিংয়ের বিষয়ে এখনো চূড়ান্ত চুক্তি না হলেও প্রথম সিনেমার অভিনেতা জেমি বেল এবং অ্যান্ডি সার্কিস যথাক্রমে ‘টিনটিন’ ও ‘ক্যাপ্টেন হ্যাডক’ চরিত্রে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

চলচ্চিত্র বিশ্লেষকদের মতে, অ্যানিমেটেড অ্যাডভেঞ্চার ফ্র্যাঞ্চাইজিগুলোর প্রতি দর্শকদের নতুন করে তৈরি হওয়া নস্টালজিয়া এবং বিশ্বজুড়ে হার্জের কমিকের ক্রমবর্ধমান জনপ্রিয়তা এই সিক্যুয়েলটিকে ব্যবসায়িকভাবে লাভবান করতে পারে।

তবে ২০১১ সালে মুক্তি পাওয়া প্রথম সিনেমাটি ইউরোপ এবং আন্তর্জাতিক বাজারে দারুণ সাড়া ফেললেও আমেরিকার বক্স অফিসে আশানুরূপ ব্যবসা করতে পারেনি।

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়