shomoynew_wp969 হারানো ২৫ মোবাইল উদ্ধার করে দিলো পুলিশ | স্বাস্থ্য | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


হারানো ২৫ মোবাইল উদ্ধার করে দিলো পুলিশ


প্রকাশিত:
১৯ জানুয়ারী ২০২৫ ০৪:২৫

আপডেট:
৪ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৩০

ছবি সংগৃহীত

নড়াইল জেলার চারটি থানা এলাকায় বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ২৫টি মোবাইল ফোন উদ্ধার করে তা মালিকদের কাছে ফিরিয়ে দিয়েছে পুলিশ।

রোববার (১৯ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে জেলা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল অফিসে উদ্ধারকৃত মোবাইল ফোনগুলো ফেরত দেয় পুলিশ।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গত এক মাসে নড়াইল সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের উপ-পরিদর্শক (এসআই) মো. জয়নুল আবেদীন ও আলী হোসেনসহ অন্যান্য পুলিশ সদস্যরা তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নড়াইল জেলার চারটি থানা এলাকায় হারিয়ে যাওয়া ২৫টি মোবাইল ফোন উদ্ধার করেন। যা রোববার দুপুরে নড়াইলের পুলিশ সুপার কাজী এহসানুল কবীর আনুষ্ঠানিকভাবে মালিকদের কাছ হস্তান্তর করেন।

এ সময় হারানো মোবাইল ফোন ফেরত পেয়ে ভুক্তভোগীরা বলেন, তারা এগুলো পাওয়ার আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন, পুলিশ তাদের মোবাইল উদ্ধার করে আস্থার প্রতিদান দিয়েছে। তারা তাদের মোবাইল খোয়া গেলে নিকটস্থ থানায় ঘটনার বিষয়ে জিডি করেন এবং সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল নড়াইল টিমের সঙ্গে যোগাযোগ করেন। যার প্রেক্ষিতে তাদের হারানো মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ সময় তারা পুলিশের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

এ অনুষ্ঠানে ডিআইও ওয়ান মীর শরিফুল হক, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম, জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ মো. শাহ্ দারা খান, সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের ইনচার্জসহ অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top