বুধবার, ২০শে মে ২০২৬, ৬ই জ্যৈষ্ঠ ১৪৩৩
ফাইল ছবি
ইউক্রেন ও পশ্চিমা বিশ্বের সাথে তীব্র উত্তেজনার মাঝেই নিজেদের কৌশলগত পারমাণবিক সক্ষমতার এক বিশাল মহড়া শুরু করেছে রাশিয়া। বুধবার (২০ মে) রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই সামরিক মহড়ার একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে মস্কো।
মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়েছে, মঙ্গলবার (১৯ মে) থেকে শুরু হওয়া এই বিশেষ কৌশলগত আয়োজনটি মোট তিনদিন ধরে চলবে। সম্ভাব্য যেকোনো বহিরাগত আগ্রাসন বা হুমকির মুখে কৌশলগত পারমাণবিক অস্ত্র প্রস্তুত এবং দ্রুত সেটির ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে মূলত এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।
মহড়ার অংশ হিসেবে ইতিমধ্যেই ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইলের পরীক্ষা চালানো হচ্ছে। এই বিশাল আয়োজনে অংশ নিচ্ছে দেশটির স্থলভিত্তিক রকেট বাহিনী, উত্তর ও প্রশান্ত মহাসাগরীয় নৌবহর এবং বিমান বাহিনীর মোট ৬৪ হাজারেরও বেশি সেনা সদস্য। সামরিক সক্ষমতার এই প্রদর্শনীর পুঙ্খানুপুঙ্খ পরিসংখ্যানও প্রকাশ করেছে মস্কো।
মহড়াটিতে ব্যবহার করা হচ্ছে, ক্ষেপণাস্ত্র লঞ্চা্ ও ২০০টিরও বেশি কৌশলগত মিসাইল লঞ্চার। এছাড়াও আকাশযান, ১৪০টি যুদ্ধবিমান ও কৌশলগত বোমারু বিমান। তাছাড়াও রয়েছে নৌবহর, ৭৩টি অত্যাধুনিক যুদ্ধজাহাজ ও সাবমেরিন, মোট ১৩টি সাবমেরিন, যার মধ্যে ৮টিই হলো কৌশলগত পারমাণবিক সাবমেরিন। এছাড়াও সামরিক সরঞ্জাম আছে ৭ হাজার ৮০০টিরও বেশি।