শনিবার, ২৭শে জুন ২০২৬, ১৩ই আষাঢ় ১৪৩৩
ফাইল ছবি
ভূমিকম্প বিধ্বস্ত ভেনেজুয়েলাকে ১৫ কোটি ডলার সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। সেই সঙ্গে দেশটির তেল রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিল করা হচ্ছে।
এছাড়া ধ্বংস্তূপের আটকা পড়াদের উদ্ধার ও চিকিৎসায় সহযোগিতা করতে প্রশিক্ষিত বাহিনী, বিশেষায়িত সরঞ্জাম, তাঁবু, মানবিক সহায়তা নৌবাহিনীর দু’টি জাহাজ, কয়েকটি হেলিকপ্টার এবং উড়োজাহাজও পাঠাচ্ছে ওয়াশিংটন।
আজ শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় এ তথ্য জানিয়েছেন ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দেলসি রদ্রিগুয়েজ। যুক্তরাষ্ট্রের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন তিনি।
এক্সপোস্টে তিনি বলেছেন, “প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আমাকে ফোন করেছিলেন। তারা বলেছেন ভেনেজুয়েলার এই কঠিন সময়ে তারা আমাদের পাশে আছেন এবং শিগগিরই এসব সহায়তা পাঠাচ্ছেন। ভেনেজুয়েলার এই ভয়াবহ দুর্যোগ পরিস্থিতিতে এসব বন্ধুত্ব ও সহযোগিতার জন্য আমরা যুক্তরাষ্ট্রের প্রতি কৃতজ্ঞ।”
এর আগে গতকাল শুক্রবার দেলসি এবং ভেনেজুয়েলার কয়েক জন উচ্চপদস্থ কমর্কর্তার সঙ্গে সাক্ষাৎ করেছিলেন যুক্তরাষ্ট্রের প্রতরিক্ষা বাহিনীর উত্তরাঞ্চলীয় কমান্ডের কয়েকজন সেনা কর্মকর্তা। সেই সাক্ষাতে তারা বলেছিলেন, ভেনেজুয়েলার বর্তমান পরিস্থিতি তারা বিশদভবে ওয়াশিংটনকে অবহিত করেছেন এবং শিগগিরই সেখান থেকে সহায়তা আসবে।
গত ২৪ জুন বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪ মিনিটে দিকে ৭ দশমিক ২ এবং ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হানে ভেনেজুয়েলায়। দুই ভূমিকম্পের মাঝখানে সময়ের ব্যবধান ছিল মাত্র ৪০ সেকেন্ড ছিল বলে এক বিবৃতিতে জানিয়েছে ইউএসজিএস।
ভূমিকম্পের পর গত ২ দিনে ভেনেজুয়েলার রাজধানী কারাকাস, উপকূলীয় শহর লা গুয়াইরাসহ বিভিন্ন শহরের ধ্বংসস্তূপ থেকে এ পর্যন্ত ৯২০ জনের মরদেহ এবং ৩ হাজার ৩৬০ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ আছেন ৫০ হাজারেরও বেশি মানুষ।
ভূমিকম্পকে ভেনেজুয়েলার এ যাবৎকালের ইতিহাসের সবচেয়ে সবচাইতে ভয়াবহ, বিধ্বংসী ও প্রাণঘাতী ভূমিকম্প হিসেবে বিবেচনা করা হচ্ছে। দেশটির অজস্র ভবন, বাসাবাড়ি আংশিক কিংবা সম্পূর্ণ ধ্বংস হয়েছে এই জোড়া ভূমিকম্পে। ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পে মোট নিহতের সংখ্যা এক লাখ ছাড়িয়ে যেতে পারে।
ভয়াবহ এই বিপর্যয়ে বাড়িঘর ও ভবনের ধ্বংসস্তূপে চাপা পড়া পরিবারের সদস্য ও স্বজনদের উদ্ধারের জন্য দিশেহারা অবস্থায় আছে উত্তর ভেনেজুয়েলার হাজার হাজার পরিবার।
এর মধ্যে গতকাল শুক্রবার আবারও ৪ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প হয়েছে ভেনেজুয়েলায়।