সোমবার, ১১ই মে ২০২৬, ২৮শে বৈশাখ ১৪৩৩


কাবুলে বিস্ফোরণে নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত:৬ আগষ্ট ২০২২, ১১:২৪

 ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

গতকাল শুক্রবার আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি শিয়া আবাসিক এলাকায় বোমা বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত হয়েছেন। ইসলামিক স্টেট (আইএস) জঙ্গি গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেছে।

পুলিশের মুখপাত্র খালিদ জাদরান জানিয়েছে, বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত ও ৫৫ জন আহত হয়েছেন। জনবহুল একটি এলাকায় বিস্ফোরণটি ঘটানো হয়েছে। সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরণস্থলের কিছু ভিডিওতে দেখা গেছে, ঘটনার পর আহতদের সাহায্যে ছুটে আসে মানুষ।

একজন তালেবান নিরাপত্তা কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে জানা গেছে একটি সবজির গাড়িতে বিস্ফোরক রাখা হয়েছিল। নারী-শিশু সহ ৫০ জনেরও বেশি লোক হতাহত হয়েছে এ বিস্ফোরণে।

তিনি আরও বলেন, মৃত্যুর সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কারণ আহতদের বেশিরভাগেরই আঘাত গুরুতর। খবর: রয়টার্স

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়