মঙ্গলবার, ৩০শে জুন ২০২৬, ১৬ই আষাঢ় ১৪৩৩


তরমুজ-সাবুদানার ডেজার্ট তৈরির রেসিপি জেনে নিন

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশিত:৪ এপ্রিল ২০২৬, ১৬:২৩

ফাইল ছবি

ফাইল ছবি

এই গরমে প্রাণ জুড়াতে ঠান্ডা ও সুস্বাদু কিছু খুঁজছেন নিশ্চয়ই? বাজারে পাওয়া যাচ্ছে তরমুজ। এই ফল দিয়ে নানা ধরনের ডেজার্ট তৈরি করা যায়। সেসব ডেজার্ট খেতে দারুণ সুস্বাদু।

আপনি কি কখনো তরমুজ-সাবুদানার ডেজার্ট তৈরি করেছেন? এটি তৈরি করা খুবই সহজ এবং খেতেও ভীষণ মজাদার। চলুন জেনে নেওয়া যাক তরমুজ-সাবুদানার ডেজার্ট তৈরির রেসিপি-

তৈরি করতে যা লাগবে

কিউব করে কাটা তরমুজ- ১ কাপ

সেদ্ধ করা সাবুদানা- ১/২ কাপ

দুধ- আধা লিটার

কিউব করা যেকোনো জেলি- ১ কাপ

রুহ আফজা- ৩ টেবিল চামচ

কনডেন্সড মিল্ক- পরিমাণমতো

বাদাম কুচি- পরিমাণমতো।

যেভাবে তৈরি করবেন

সাবুদানা সেদ্ধ করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে পানি ঝরিয়ে নিন। দুধ জ্বাল দিয়ে তাতে কনডেন্সড মিল্ক মিশিয়ে নিন ঠান্ডা করে নিন। এবার একটি পাত্রে ঠান্ডা দুধ, সাবুদানা, জেলি ও রুহ আফজা মিশিয়ে নিন। সবার শেষে তাতে যোগ করুন কিউব করে কাটা তরমুজ। এরপর ফ্রিজে রেখে ভালো করে ঠান্ডা করে নিন। উপরে বাদাম কুচি সাজিয়ে পরিবেশন করুন।

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়