শনিবার, ১৩ই জুন ২০২৬, ৩০শে জ্যৈষ্ঠ ১৪৩৩


বিফ কাটলেট তৈরির রেসিপি জেনে নিন

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশিত:১৩ জুন ২০২৬, ১৩:৪৪

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

গরুর মাংস দিয়ে তৈরি যেকোনো পদই খেতে দারুণ সুস্বাদু। আর তা যদি হয় কাটলেট, তাহলে তো কথাই নেই। কাটলেটের কথা শুনতেই জিভে জল চলে এসেছে নিশ্চয়ই? সুস্বাদু এই খাবারটি আপনি মাত্র অল্প কয়েকটি উপকরণ দিয়ে ঝটপট তৈরি করে নিতে পারবেন।

বাড়িতে যদি মাংস থাকে, তাহলে রান্নাঘরে থাকা বাকি সব উপকরণ দিয়ে আজই তৈরি করতে পারেন বিফ কাটলেট। চলুন রেসিপি জেনে নেওয়া যাক-

তৈরি করতে যা লাগবে

বিফ কিমা- আধা কেজি

পেঁয়াজ কুচি- আধা কাপ

সেদ্ধ করা আলু- ২-৩টি

আদা ও রসুন বাটা- ২ টেবিল চামচ

কাঁচা মরিচ কুচি- স্বাদ অনুযায়ী

গরম মসলা গুঁড়া- ১ টেবিল চামচ

গোল মরিচ গুঁড়া- ১ চা চামচ

লবণ- পরিমাণমতো

ডিম- ১টি

ব্রেডক্র্যাম্ব- পরিমাণমতো

তেল- পরিমাণমতো।

যেভাবে তৈরি করবেন

বিফ কিমা আদা-রসুন বাটা ও লবণ দিয়ে সেদ্ধ করে নিন। এবার আগে থেকে সেদ্ধ করে রাখা আলুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিন। একটা কড়াইতে সামান্য তেল দিয়ে তাতে পেঁয়াজ, কাঁচা মরিচ, গুঁড়া মসলা দিয়ে ভেজে নিন। এরপর তাতে আলু ও কিমার মিশ্রণ দিয়ে ভেজে নামিয়ে নিন। ঠান্ডা হয়ে এলে সেখান থেকে অল্প অল্প করে নিয়ে হাতের তালুতে কাটলেটের আকৃতিতে গড়ে নিন। এবার ফেটানো ডিমে চুবিয়ে ব্রেডক্র্যাম্পে গড়িয়ে নিন। প্যানে তেল গরম করে তাতে কাটলেটগুলো মাঝারি আঁচে ভেজে তুলুন। এবার পছন্দসই সসের সঙ্গে পরিবেশন করুন।

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়