সোমবার, ১১ই মে ২০২৬, ২৮শে বৈশাখ ১৪৩৩


ডাব পুডিং তৈরি করবেন যেভাবে

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশিত:৬ এপ্রিল ২০২২, ১৪:১৪

 ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ইফতারে স্বাস্থ্যকর খাবার খাওয়াই বুদ্ধিমানের কাজ। তাই ইফতারে কৃত্রিম জুসের বদলে রাখুন এমন কিছু যা স্বাস্থ্যের জন্য উপকারী। ঘরেই খুব সহজে তৈরি করতে পারেন ঠান্ডা ঠান্ডা ডাবের পুডিং। চলুন জেনে নেওয়া যাক ডাবের পুডিং তৈরির রেসিপি-

তৈরি করতে যা লাগবে

ডাবের পানি- আড়াই কাপ, ডাবের শাঁস- আধা কাপ, চিনি- ১ টেবিল চামচ, চায়না গ্রাস- ৫ গ্রাম।

যেভাবে তৈরি করবেন

এক কাপ গরম পানিতে চায়না গ্রাস ভিজিয়ে রাখুন মিনিট পনেরোর জন্য। এবার চুলায় পাত্র দিয়ে তাতে ডাবের পানি দিন। গরম হয়ে বল উঠলে তাতে পানিসহ চায়না গ্রাস দিন। নাড়তে থাকুন যতক্ষণ পর্যন্ত না চায়না গ্রাস গলে যায়। এরপর চিনি মিশিয়ে দিন। এভাবে মিনিট পাঁচেক জ্বাল দেওয়ার পর চুলা বন্ধ করে দিন।

যে পাত্রে পুডিং জমাবেন সেখানে ডাবের শাঁস কুচি করে বিছিয়ে দিন। এবার তার উপরে ঢেলে দিন ডাবের পানির মিশ্রণ। ঠান্ডা হলে ফ্রিজে রাখুন। ঘণ্টা দুয়েক পর বের করে টুকরো করে নিন। ইফতারে পরিবেশন করুন ঠান্ডা ঠান্ডা ডাবের পুডিং।

ডিএম/তাজা/২০২২

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়