মঙ্গলবার, ৩০শে জুন ২০২৬, ১৫ই আষাঢ় ১৪৩৩
ফাইল ছবি
পাইপলাইনের জরুরি মেরামত কাজের কারণে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাত ৯টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ কম থাকবে।এক বার্তায় তিতাস গ্যাস এ তথ্য জানিয়েছে।
বার্তায় জানানো হয়, আশকোনা এলাকায় গ্যাসের স্বল্পচাপজনিত সমস্যা সমাধানে পাইপ লাইনের জরুরি মেরামত কাজের কারণে দুপুর ১টা থেকে রাত ৯টা পর্যন্ত আশকোনা, উত্তরখান, দক্ষিণ খান, উত্তরা, কসাইবাড়ি, প্রেমবাগান, কাওলা, বিমানবন্দর ও এর আশেপাশের এলাকায় গযাসের তীব্র স্বল্পচাপ বিরাজ করবে।
গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তিতাস গ্যাস আন্তরিকভাবে দুঃখিত।