বুধবার, ১৭ই জুন ২০২৬, ৩রা আষাঢ় ১৪৩৩


গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৪ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:১৭ জুন ২০২৬, ১৮:০৩

ফাইল ছবি

ফাইল ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৭ জুন) স্বাস্থ্য অধিদফতরের হামসংক্রান্ত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সারাদেশে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ৯৩ ও উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা ৫৬৮। বুধবার সকাল ৮ থেকে আগের ২৪ ঘণ্টায় ১১১ জনের মধ্যে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছে ৯৬৬ জন।

উল্লেখ্য, এ পর্যন্ত হামের লক্ষণ নিয়ে ঢাকা বিভাগে ২৩৯ জনের মৃত্যু হয়েছে । যা বিভাগীয় পরিসংখ্যানে সর্বোচ্চ। তালিকায় দ্বিতীয় স্থানে আছে রাজশাহী বিভাগ, যেখানে মৃত্যু হয়েছে ৮৭ জনে।

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়