বুধবার, ১লা জুলাই ২০২৬, ১৭ই আষাঢ় ১৪৩৩


দুপুরের মধ্যে ঢাকাসহ ১৫ জেলায় বজ্রবৃষ্টির আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:১ জুলাই ২০২৬, ১১:০২

ফাইল ছবি

ফাইল ছবি

দুপুরের মধ্যে রাজধানী ঢাকাসহ দেশের ১৫ জেলায় বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাসও দিয়েছে আবহাওয়া অফিস। পূর্বাভাস অনুযায়ী, সকাল ৭টা থেকে দুপুর ১টার মধ্যে রাজধানী ও দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আজ ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ সময় দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৯৩ শতাংশ। এর আগে গতকাল এই এলাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস।

গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে এবং আগামীকাল (২ জুলাই) সূর্যোদয় হবে ভোর ৫টা ১৫ মিনিটে।

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়