সোমবার, ১১ই মে ২০২৬, ২৮শে বৈশাখ ১৪৩৩


প্রধানমন্ত্রী অসাম্প্রদায়িক চেতনার মূর্ত প্রতীক: তথ্যমন্ত্রী

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:১৪ মে ২০২২, ১৩:২৬

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

শেখ হাসিনা শুধু উন্নয়ন ও প্রগতির প্রতীক না, তিনি শুধু গণতন্ত্রের নয়, অসম্প্রদায়িকতারও প্রতীক বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

শনিবার (১৪ মে) সকালে রাজধানীর শাহবাগে শুভ বুদ্ধপূর্ণিমা জাতীয় সম্মিলিত শান্তি শোভাযাত্রা ও সম্প্রীতি উৎসব -২০২২ এর প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তথ্যমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু চেয়েছিলেন একটি অসাম্প্রদায়িক দেশ গঠন করতে। কিন্তু ১৯৭৫ সালের ১৫ই আগস্ট তাকে হত্যার পর একটি গোষ্ঠী দেশের অসাম্প্রদায়িক চেতনা নষ্ট করেছিল।

‘তারা দেশের ভেতর সাম্প্রদায়িকতার বিষবাষ্প ঢেলে দিয়েছিল। কিন্তু ১৯৯৬ সালে জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে পুনরায় দেশে অসাম্প্রদায়িক চেতনা ফিরিয়ে আনেন।’

তিনি আরোও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন ধর্মকে সংস্কৃতির সঙ্গে মেলানো যাবে না। সৌদি আরবে মুসলমানরা উলুধ্বনি দেয় কারণ এটা তাদের সংস্কৃতির অংশ। কিন্তু বাংলাদেশে এটা করা হলে একটা অংশ বলবে এরা হিন্দু হয়ে গেছে। এরা সাম্প্রদায়িক অপশক্তি।

‘মাঝে মাঝে যে সাম্প্রদায়িক চেতনার শক্তিরা মাথাচাড়া দিয়ে ওঠে তাদের অবনমিত করতে হলে শেখ হাসিনার কোনো বিকল্প নেই।’

ডিএম/তাজা/২০২২

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়