সোমবার, ১১ই মে ২০২৬, ২৮শে বৈশাখ ১৪৩৩


বঙ্গোপসাগরে ৩ নম্বর সতর্ক সংকেত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:৩ আগষ্ট ২০২২, ১২:১০

 ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

উত্তর বঙ্গোপসাগরে গভীর সঞ্চালনশীল মেঘমালা হওয়ার কারণে সাগরে তিন নম্বর সতর্ক সংকেত দেওয়া হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

বুধবার (৩ আগস্ট) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা ড. মো. আবুল কালাম মল্লিক জানান, উত্তর বঙ্গোপসাগরে গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হচ্ছে। এর প্রভাবে আমাদের উপকূলীয় জেলাগুলোসহ সমুদ্রবন্দরে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এজন্য মাছ ধরার ট্রলার ও নৌকাকে উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে।

আরও জানান, গভীর সঞ্চালনশীল মেঘমালার কারণে আজ সকাল ১০টা থেকে এই সতর্ক সংকেত দেওয়া হয়েছে।

আগামী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট এবং রংপুর বিভাগের অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় বৃষ্টিপাত হতে পারে। রাত এবং দিনের তাপমাত্রার তেমন কোনো পরিবর্তন হবে না।

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়