shomoynew_wp969 ‘ডেপুটি অ্যাটর্নি জেনারেল বরখাস্ত, এটা আ.লীগের জন্মগত রোগ’ | রাজনীতি | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


‘ডেপুটি অ্যাটর্নি জেনারেল বরখাস্ত, এটা আ.লীগের জন্মগত রোগ’


প্রকাশিত:
৯ সেপ্টেম্বর ২০২৩ ০৯:০৩

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:১১

ছবি সংগৃহিত

ডেপুটি অ্যাটর্নি জেনারেলের পদ থেকে এমরান আহম্মদ ভূঁইয়াকে বরখাস্ত ও তার আমেরিকার দূতাবাসে আশ্রয় নেওয়ার প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘এটা আওয়ামী লীগের নতুন রোগ নয়, এটা তাদের জন্মগত রোগ। জন্মগতভাবে তারা এ রোগে আক্রান্ত।’

শনিবার (৯ সেপ্টেম্বর) রাজধানীর শেরেবাংলা নগর বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। বিএনপির সহযোগী সংগঠন মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কবরে শ্রদ্ধা নিবেদন ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়।

গয়েশ্বর বলেন, ‘যারা গণতন্ত্রে বিশ্বাস করে না, অন্যের সমালোচনা সহ্য করে না, যারা অন্যের অস্তিত্ব বিশ্বাস করে না, তাদের আচরণ এর চেয়ে বেশি ভালো আশা করা যায় না।’

তিনি বলেন, ‘আজ তো অ্যাটর্নি জেনারেল আশ্রয় চেয়েছেন। অনেকে তো দেশ থেকে পালিয়ে বিদেশে গিয়ে আশ্রয় নিয়েছেন। সুতরাং এর নিন্দা করেও লাভ নেই। তাদের (এ সরকারের) পতন ঘটাতে হবে, দেশে একটি গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করতে হবে। সেই লড়াইটাই এখন আমরা করছি।’

তিনি আরও বলেন, ‘জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের পাশাপাশি মহিলা মন্ত্রণালয় গঠন করেছিলেন। যাতে নারীরা সমঅধিকার ভোগ করতে পারেন। নারীদের বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে তাদের দক্ষ করে তোলেন। আজ দেখবেন বিভিন্ন সেক্টরে নারীরা কাজ করছেন। জিয়াউর রহমানের আমলেই দেশে প্রথম নারী পাইলট নিয়োগ দেওয়া হয়েছিল।’

এসময় উপস্থিত ছিলেন মহিলা দলের সভাপতি আফরোজা আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদসহ শতাধিক নেতাকর্মী।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top