মঙ্গলবার, ৩০শে জুন ২০২৬, ১৬ই আষাঢ় ১৪৩৩


অবরোধ সমর্থনে ছাত্রদলের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:২৯ নভেম্বর ২০২৩, ০০:৩৮

ছবি-সংগৃহীত

ছবি-সংগৃহীত

অষ্টম ধাপে বিএনপির ডাকা ২৪ ঘণ্টা অবরোধ সফলে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। বুধবার সকালে ধানমন্ডিতে মিছিল ও সড়ক অবরোধ করেন ছাত্রদলের নেতাকর্মীরা।

এ সময় মিছিলে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি সৈয়দ সাইফুজ্জামান, আকতারুজ্জামান আক্তার, নাছির উদ্দিন নাছির, যুগ্ম সম্পাদক মনজুরুল আলম রিয়াদ, জকির উদ্দিন আবির, সহ সাধারণ সম্পাদক সানজিদা ইয়াসমিন তুলি, অহি আহমেদ জুবায়ের, জুয়েল হাসান, সাংস্কৃতিক সম্পাদক ফারুক হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত আলী সুজার, সহ সাংস্কৃতিক সম্পাদক জান্নাতুল নওরীন উর্মি, সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মাহবুব শেখ, কেন্দ্রীয় সদস্য মো. সাহেদ হাসান, ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সহ সভাপতি রাশেদুজ্জামান তুফান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ সভাপতি জুয়েল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা ইব্রাহিম খলিল, নাহিদুজ্জামান শিপন, জহুরুল হক হল ছাত্রদলের যুগ্ম সম্পাদক ইয়াকুব হাসান সানি, মেহেদী হাসান, সলিমুল্লাহ মুসলিম হল ছাত্রদলের দপ্তর সম্পাদক রেদোয়ান মাহদী জয় প্রমুখ।

অন্যদিকে দয়াগঞ্জ রোডে বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীরা। সকাল ৭টায় জবি ছাত্রদল সভাপতি মো. আসাদুজ্জামান আসলাম ও সাধারণ সম্পাদক সুজন মোল্লার নেতৃত্বে মিছিলটি কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি বিএম মিলাদ উদ্দিন ভূইঁয়া, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ সভাপতি- জুলকার নাইন, যুগ্ম সাধারণ সম্পাদক সুমন সর্দার, জাফর আহমেদ, প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান রুমি, ইয়াকুব শেখ অনিক, দপ্তর সম্পাদক সাখাওয়াতুল ইসলাম খান পরাগ, ইয়াসির আরাফাত, আসিফ আল ইমরান, মেহেদী হাসান অর্নব, আরিফুল ইসলাম আরিফ প্রমুখ।

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়