বৃহস্পতিবার, ১৬ই এপ্রিল ২০২৬, ৩রা বৈশাখ ১৪৩৩


গণভোটের রায় বাস্তবায়নে কর্মসূচি দিতে চায় ১১ দলীয় ঐক্য

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:১৬ এপ্রিল ২০২৬, ১২:০১

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

অবিলন্বে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করে গণভোটের রায় বাস্তবায়নে নতুন কর্মসূচি দিতে যাচ্ছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য।

ইতোমধ্যে চলমান আন্দোলনে সপ্তাহব্যাপী সারাদেশে গণসংযোগ এবং লিফলেট বিতরণ, সকল জেলা ও মহানগরীতে বিক্ষোভ কর্মসূচি পালন ছাড়াও জাতীয় সেমিনারের আয়োজন করেছে ১১ দলীয় ঐক্য।

পরবর্তী কর্মসূচি নির্ধারণে আজ আবারও জরুরি বৈঠকে বসছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দ।

আজ (বৃহস্পতিবার) দুপুর সাড়ে ১২টায় রাজধানীর মগবাজারে আল-ফালাহ মিলনায়তনে বৈঠকে বসছেন ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা।

বিষয়টি নিশ্চিত করেছেন ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ড. এএইচএম হামিদুর রহমান আযাদ।

অবিলন্বে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করে গণভোটের রায় বাস্তবায়ন ও জ্বালানি সংকট নিরসনের দাবিসহ অন্যান্য বিষয়ও বৈঠকে আলোচনায় থাকবে। বৈঠকে কর্মসূচি নির্ধারণ করা হবে।

বৈঠক শেষে আল-ফালাহ মিলনায়তনে সংবাদ সম্মেলনে বৈঠক ও চলমান আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়