শনিবার, ২০শে জুন ২০২৬, ৬ই আষাঢ় ১৪৩৩


খুলনায় ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ শুরু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:২০ জুন ২০২৬, ১৪:৫৫

ছবি ‍: সংগৃহীত

ছবি ‍: সংগৃহীত

গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ লাঘবসহ বিভিন্ন দাবিতে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের খুলনায় বিভাগীয় সমাবেশ শুরু হয়েছে। শনিবার (২০ জুন) দুপুর ২টায় কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে নগরীর সার্কিট হাউজ ময়দানে কার্যক্রম শুরু হয়। সমাবেশ মঞ্চে ১১ দলের স্থানীয় ও জাতীয় পর্যায়ের নেতারা উপস্থিত রয়েছেন।

সমাবেশে যোগ দিতে নগরীতে বিভিন্ন প্রান্ত থেকে মিছিল নিয়ে আসছেন দলীয় নেতাকর্মীরা।

সমাবেশের প্রধান অতিথি বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান সকালে খুলনায় পৌঁছেছেন। খুলনা সার্কিট হাউজে তাকে স্বাগত জানান জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ খুলনার নেতারা। ১১ দলীয় জোটের অন্য নেতারাও একে একে খুলনায় পৌঁছাচ্ছেন।

খুলনা মহানগর জামায়াতের আমির মাহফুজুর রহমান জানান, সমাবেশে বিভাগের ১০টি জেলা থেকে কয়েক লাখ মানুষ উপস্থিত হবে। সার্কিট হাউজ ময়দান ও আশপাশের সড়কগুলোও সমাবেশস্থলে রূপ নেবে, এজন্য চারপাশে ২৫০/৩০০ মাইকের হর্ণ লাগানো হয়েছে। ৯টি জেলা থেকে আসা যানবাহনগুলো নিয়ন্ত্রণে পৃথক স্বেচ্ছাসেবক টিম গঠন করা হয়েছে।

তিনি জানান, সমাবেশে প্রধান অতিথি থাকবেন সংসদে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বক্তব্য দেবেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ড. অলি আহমদ বীর বিক্রম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক, নায়েবে আমির সাখাওয়াত হোসাইন, খেলাফত আন্দোলনের আমির হাবীবুল্লাহ মিয়াজী, জাগপার সহসভাপতি রাশেদ প্রধান, লেবার পার্টির চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান ইরান, নেজামে ইসলাম পার্টির মহাসচিব মুসা বিন ইজহার, ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান এ কে এম আনোয়ারুল ইসলাম এবং এবি পার্টির সভপতি মুজিবুর রহমান মঞ্জু।

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়