শনিবার, ২রা মে ২০২৬, ১৯শে বৈশাখ ১৪৩৩


যশোরে সিরিজ খাল পুনঃখনন শুরু, ১৭ গ্রামে মিলবে জলাবদ্ধতা থেকে মুক্তি

যশোর থেকে

প্রকাশিত:২ মে ২০২৬, ১৭:১৭

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

যশোরে প্রধানমন্ত্রী তারেক রহমানের নিজ হাতে উলাশী খাল পুনঃখনন কাজের উদ্বোধনের পাঁচ দিনের মাথায় সদর উপজেলার হৈবতপুর ইউনিয়নের সিরিজ খাল পুনঃখনন কাজ শুরু হয়েছে।

শনিবার (২ মে) আনুষ্ঠানিকভাবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নিজ হাতে কোদাল দিয়ে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। পরে প্রতিমন্ত্রী খাল পাড়ে বৃক্ষ রোপণ করেন।

খাল পুনঃখনন কাজের উদ্বোধন শেষ প্রতিমন্ত্রী বলেন, বিএনপির নির্বাচনী অঙ্গীকার ছিল খাল পুনঃখনন কর্মসূচি। সেই অঙ্গীকার বাস্তবায়নে সরকার গঠনের পর প্রধানমন্ত্রী তারেক রহমান সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখননের কাজ শুরু করেন। তারাই ধারাবাহিকতায় হৈবতপুর ইউনিয়নের সিরিজ খাল পুনঃখনন কাজের শুরু হল।

তিনি বলেন, এর মাধ্যমে ১৭টি গ্রাম জলাবদ্ধতার হাত থেকে রক্ষা পাবে। খাল পুনঃখননের মাধ্যমে জলাবদ্ধতা নিরসনের পাশাপাশি ফসল উৎপাদন বৃদ্ধি পাবে। দেশের অর্থনীতির ভিত মজবুত হবে।

এ সময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হাসান, জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন প্রমুখ।

প্রসঙ্গত, ২০২৫-২৬ অর্থ বছরে অতি দরিদ্রের কর্মসংস্থান কর্মসূচির আওতায় সিরিজ খাল পুনঃখনন কাজ শুরু হয়েছে। দুর্যোগ ব্যবস্থপনা অধিদপ্তর এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এই কাজের বাস্তবায়ন করছে। দৈনিক মজুরির ভিত্তিতে খাল পুনঃখনন কাজ করা হবে। তিন কিলোমিটার খাল পুনঃখনন কাজের ব্যয় ধরা হয়েছে ৭৭ লাখ ১৯ হাজার ২৩৩ টাকা।

 

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়