শনিবার, ৯ই মে ২০২৬, ২৬শে বৈশাখ ১৪৩৩


চট্টগ্রামে ১৫০ রাউন্ড বিদেশি গুলিসহ গ্রেপ্তার দুই

চট্টগ্রাম থেকে

প্রকাশিত:৯ মে ২০২৬, ১৫:১২

ছবি ‍: সংগৃহীত

ছবি ‍: সংগৃহীত

চট্টগ্রামে পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে ১৫০ রাউন্ড বিদেশি গুলিসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৮ মে) নগরের খুলশী ও চকবাজার থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়

গ্রেপ্তাররা হলেন- মো. ফয়সাল আহমেদ রনি (৪০) এবং আমিনুল হক বাপ্পী (৩৯)।

পুলিশ জানায়, নগরে অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান পরিচালনার সময় গোপন সংবাদের ভিত্তিতে খুলশী থানার ওয়াসা মোড়ের একটি ফাস্টফুড দোকানের ভেতরে অভিযান পরিচালনা করে অস্ত্র কারবারি মো. ফয়সাল আহমেদ রনিকে গ্রেপ্তার করা হয়। পরে স্থানীয় লোকজনের উপস্থিতিতে তার কাছ থেকে ১৩৯ রাউন্ড বিদেশি পিস্তলের গুলি উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার মো. ফয়সাল আহমেদ রনিকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে তার দেওয়া তথ্যের ভিত্তিতে চকবাজার থানার দামপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে আমিনুল হক বাপ্পীকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে আরও এগারো রাউন্ড বিদেশি পিস্তলের তাজা গুলি উদ্ধার করা হয়।

উদ্ধার করা তাজা গুলি ভারতে তৈরি বলে দাবি পুলিশের।

গ্রেপ্তাররা পুলিশকে জানায়, চট্টগ্রামের পার্বত্য অঞ্চলের বিভিন্ন উৎস থেকে গুলিগুলো সংগ্রহ করে চট্টগ্রাম মহানগর এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড সংঘটনের উদ্দেশ্যে নিজ নিজ হেফাজতে রাখে।

এ বিষয়ে সিএমপির সহকারী কমিশনার (গণসংযোগ) আমিনুর রশিদ বলেন, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়